নীলফামারীর সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের অফিস থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ মার্চ) বিকেলে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত। এসময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানান, শনিবার দিবাগত রাত ১০ টার দিকে সৈয়দপুর পৌরসভাধীন শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় সেখানে ৪ টি লোহার তৈরী রোলারের ভিতরে বিশেষ কায়দায় রাখা ছিল এই ফেন্সিডিলগুলো।

এঘটনায় সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। উক্ত ব্যক্তিকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *