সামদানি হোসেন বাপ্পি
এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর সরদারবাড়ী সাকিনস্থ ৩০ নং ওয়ার্ড জনৈক লাল মিয়ার পুকুরের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ০১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২১.১০ ঘটিকায় ০১ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী ১। মোঃ হৃদয় মিয়া (২৮), পিতা-মোঃ আব্দুল হাকিম ড্রাইভার, মাতা-মোছাঃ কাজলী বেগম, সাং-খাগডহর মধ্যপাড়া, ৩০নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
অভিযান#-২
এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর(সবজিপাড়া) সাকিনস্থ শম্ভুগঞ্জ পশ্চিম বাজার হইতে জয় বাংলা বাজার গামী পাকা রাস্তার পূর্ব পাশে জনৈক হাবিবুর রহমানের আধাপাকা টিনসেড দোকান ঘরের সামনে ফাঁকা জায়গায় হইতে ০১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ১৮.০০ ঘটিকায় ০৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হৃদয় (২৮), পিতা-সবুর আলী, মাতা-শিরিনা আক্তার, ২। মোঃ সামাদুল মীর (৫৩), পিতা-মৃতঃ ইসমাইল মীর, মাতা-আমেনা খাতুন, সাং-রঘুরামপুর (সবজিপাড়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী মোঃ হৃদয় (২৮) এর বিরুদ্ধে ০২টি মামলা এবং আসামী মোঃ সামাদুল মীর (৫৩) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা ও ০৯ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
