উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডুবে যাচ্ছিল পৃথিবী নামের এক শিক্ষার্থী। এ সময় পৃথিবীকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় অপর শিক্ষার্থী ফয়সাল। এরপর নদে দুজনেই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে।

নিহত পৃথিবী উচাখিলা স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীতে ও ফয়সাল ৯ম শ্রেণীতে পড়া লেখা করত।

স্থানীয়রা জানান, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (সীমারবুক) এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী বটতলা বালুর ঘাটে গোসল করতে যায়। এসময় উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল নৌকায় বসেছিলেন। হঠাৎ ফয়সাল দেখতে পায় নৌকার পাশেই এক তরুণ নদীর পানিতে ডুবে যাচ্ছে। এমতাবস্থায় ফয়সাল তাকে বাঁচাতে নদীতে ঝাপ দেয়। এতে সেও নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দু’জনের লাশ উদ্ধার করে।

ডুবুরি সফল চন্দ্র রায় জানান, প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথেই নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল এনে খোঁজ করা হয়। ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ একজনকে সন্ধ্যা ৭টা ১৯মিনিটের দিকে অন্যজনকে ৭টা ৪৫ মিনিটের দিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *