নিজস্ব প্রতিবেদকঃ

গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুরের মোঃ সিদ্দিকুল ইসলাম (৩৮)
বয়লার পরিচারক পদে চাকুরী করতেন। সোয়েটার ফ্যাক্টরি পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেড।জামিরদিয়া,হবিরবাড়ি, ভালুকা, ময়মনসিংহ।

তার স্থায়ী ঠিকানা গ্রাম খোর্দ্দ মুজাহিদপুর, ইউনিয়ন:খোর্দ্দ মুজাহিদপুর,ডাকঘর:মাদারহাট, থানা:সাদুল্যাপুর, জেলা:গাইবান্ধা বিভাগ রংপুর

তার পরিবারের সে সহ তিন জন অসুস্থ গত ২৬/০৪/২০২৩ তারিখে ভোর ৪ টার সময় বয়লার পরিচারক সিদ্দিকুল ইসলাম গাইবান্ধার মাদারহাট,থেকে ঠুটিয়াপাকুর যাওয়ার পথে মাদারহাট ব্রিজের কাছে রোড এক্সিডেন্ট করে অর্থাৎ সে যে অটো রিক্সায় যাত্রী হিসাবে ছিল সেই অটো রিক্সা উল্টে যায় এতে তার এক পায়ের হাটুর উপরে পুরো হাড় ভেঙ্গে যায়।এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।তারপর অসুস্থ অবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালে ৩ দিন চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত ডাক্তারগন তাকে রংপুর এশিয়া ক্লিনিকে অপারেশন করার জন্য ট্রান্সফার করে।

৫/০৫/২০২৩ তারিখে এশিয়া ক্লিনিকে অপারেশন করা হয়।অপারেশন পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার তাকে রিলিজ দিয়ে দেয়।

বয়লার পরিচর সিদ্দিকুল ইসলাম অতিব দরিদ্র পরিবারের একজন একমাত্র উপার্জনক্ষম মানুষ। তার অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাওয়ার ফলে তার সমস্ত ইনকাম বন্ধ হয়ে যায়।
বর্তমানে তার চিকিৎসা করার মত সাধ্য নেই।

এছাড়া ও তার বয়স্ক বাবা, মা উভয়েই দীর্ঘ দিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছে। তার বাবা একজন কর্মহীন মানুষ।
তার বাবা মার চিকিৎসা করতেও প্রতিদিন প্রয়োজন হয়।
একমাত্র ছেলের উপার্জন বন্ধ হওয়ায় তার বাবা মায়ের ও চিকিৎসা বন্ধ।
তার বাবার নাম মোঃ আফছার আলী (৬৫) তিনি দীর্ঘদিন ধরে কমড়ের হাড় ক্ষয় জনিত এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগতেছেন। তার মাতার নাম মোছাঃ রুলি বেগম (৬০) তিনিও কমড়ের হাড় ক্ষয় জনিত রোগ সহ বিভিন্ন রোগে ভুগতেছেন।
সিদ্দিকুল ইসলামের ৩ জন সন্তান রয়েছে।বড় মেয়ের বয়স ১৪ বছর।ছোট মেয়ের বয়স ৮ বছর ও সর্বো কনিষ্ঠ পুত্র সন্তানের বয়স ৩ বছর।তার স্ত্রী, ৩ সন্তান ও বাবা, মা নিজে সহ ৭জন সদস্যের পরিবার।সিদ্দিকুল ইসলাম হচ্ছে পরিবারটির এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তি এমতবস্থায় এক্সিডেন্ট হয়ে পা ভেংগে যাওয়া চাকরি হারা অসুস্থ বয়লার পরিচারক সিদ্দিকুল ইসলাম এর পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এমতবস্থায় সিদ্দিকুল ইসলামের পরিবার চালানো, তার নিজের এবং তার পিতা, মাতার চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
বয়লার পরিচারক সিদ্দিকুল ইসলাম সমাজের সকল পর্যায়ের মানুষের কাছে এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের কাছে তার এবং তার পিতা মাতার চিকিৎসা ও তার নাবালক সন্তান সহ তাদের দৈনন্দিন জীবন চালানোর বন্দোবস্ত করতে বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন।

উত্তরবঙ্গ মানবিক ফাউন্ডেশন এর কয়েকজন সদস্য এই বিষয়ে বাংলাদেশের সকল বয়লার পরিচারক সহ সর্বস্তরের মানুষের কাছে অ্যাক্সিডেন্টে পা ভেঙ্গে চাকুরী হারানো সিদ্দিকুল ইসলাম এর পরিবারটিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

সিদ্দিকুল ইসলামের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠানোর মাধ্যম সমূহ:
নগদ 01761392882
রকেট 01761392882+3
বিকাশ 01918687617

ডাচ বাংলা ব্যাংকের হিসাব নং 1161030746475

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *