মোঃ ইমরুল আহসান

৩১ জানুয়ারি ২০২৪ তারিখ সিলেট জেলা পুলিশ লাইন্সে ব্যাডমিন্টন ইনডোর গ্রাইন্ডে “এসপি কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) সৈয়দ হারুন অর রশীদ।

ফাইনাল খেলায় ওপেন সিঙ্গেল-এ চ্যাম্পিয়ন হন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এবং রানারআপ হয় সিলেট স্টেশন ক্লাব। ওপেন ডাবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রানারআপ হয় সিলেট জেলা পুলিশ। ওপেন ডাবলস এ সিলেট জেলা পুলিশ দলে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও ডিবি ইন্সপেক্টর ইকবাল হোসেন ।

জুনিয়র অফিসার ডাবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ওসমানীনগর থানা পুলিশ দল এবং রানারআপ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে সিলেট জেলা পুলিশ লাইন্স দল।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে অর্থ পুরস্কারসহ কাপ তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পুলিশ সুপার মহোদয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *