ইমরুল আহসান

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আব্দুল্লাহ আল খায়রুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

এছাড়াও জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল সহ অন্যান্য কর্মকর্তা ও
ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *