মোঃ ইমরুল আহসান
২০ ডিসেম্বর দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (নভেম্বর/২০২৩) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এর সভাপতিত্বে সকাল ১১:০০ টায় হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি(পশ্চিম), ডিআইজি(পূর্ব), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভার শুরুতেই অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী , বিপিএম-সেবা (অপারেশনস্) এর সঞ্চালনায় নভেম্বর ২০২৩ ও অক্টোবর ২০২৩ এবং পূর্ববর্তী বছরের নভেম্বর ২০২২ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।
অপরাধ সভায় হাইওয়ে পুলিশ প্রধান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি সেবা গ্রহীতাদের আইনগত সেবা প্রদানসহ যথাযথ মর্যাদা প্রদানের জন্য সকলকে অনুরোধ করেন। এছাড়াও তিনি হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি করেন।
