আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার ৭০০ শত টাকা জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে কলসিন্দুর বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ীরা ভোক্তার সাথে প্রতারণা করে বিভিন্ন পণ্য ওজনে কম দেয়ায় ওজন এ পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯,৩২(১) ধারার প্রেক্ষিতে ৪৬ ৪৮ ধারা মতে ভোক্তা অধীকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪১ ধারায় জরিমানা করা হয়েছে।
ধোবাউড়া উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) নিশাত শারমীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
