লুৎফর রহমান
স্টাপ রিপোটার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ঠা ডিসেম্বর ২০২৩ সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভাপতি ইউএনও মহোদয় সমাপনি বক্তব্যে বলেন অত্র অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠভাবে উদযাপন করার জন্য সকলের সহযোগিতা চেয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *