মোঃ ইমরুল আহসান
রবিবার বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নতকরণ প্রকল্পের ঠিকাদারদের সাথে মসিকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ঠিকাদারদের উদ্দেশ্য তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট থাকুন। আপনাদের মাধ্যমে যে নাগরিকসেবা দিতে চাই তা যেন জনভোগান্তি সৃষ্টি না করে। সেবা যেন বিরক্তির কারণ না হয়।

ঠিকাদারদের উদ্দেশ্যে মেয়র আরও বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। সময়বৃদ্ধির প্রস্তাবকে কোনভাবেই গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি রাস্তা বা ড্রেনের জায়গা দখল করে কোন কিছু নির্মাণ করে তবে তা উচ্ছেদের খরচও তার কাছ থেকে আদায় করতে হবে। রাস্তা বা ড্রেনের জায়গার দখল সহ্য করা হবে না।

সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক সহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *