মোঃ ইমরুল আহসান
নাগরিক স্বাস্থ্য সেবায় মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্বে বাগমারায় একটি নগর মাতৃসদন এবং খাগডহর, শম্ভুগঞ্জ ও জামতলায় মোট তিনটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।
মসিকের খাগডহরে অবস্থিত সেবাকেন্দ্রটি পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ।
এ সময় তিনি নারী ও শিশুদের জন্য বিভিন্ন সেবা, স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য সেবা প্রদান পদ্ধতি ও সেবার মান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেবাকেন্দ্রের ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
