মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর (বুধবার)২০২৩ ইং তারিখ ৩ ঘটিকায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নাশকতা মামলার ২ জন আসামিকে জয়পুরহাট সদর থানার হাউজিং স্টেট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ৫ ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,মোঃ মুক্তাদুল হক আদনান (৩৫),সদস্য সচিব জয়পুরহাট জেলা যুবদল জয়পুরহাট, পিতা-শামসুল হক, সাং-বাটার মোড়, ২। মোঃ মহিদুল ইসলাম খাঁন রাজিব, পিতা-মোঃ আনোয়ার হোসেন খাঁন, সাং-শান্তিনগর, উভয়ের থানা ও জেলা-জয়পুরহাট।
র্যাব জানায় দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে গত ১৮ নভেম্বর ২০২৩ তারিখে রাত সাড়ে ৯ টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে ৩০/৩৫ জন দুর্বৃত্ত বগুড়া-নম্বর-১১-১২৬৫ পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করে।
গত ১৮/১১/২০২৩ তারিখ পিকআপ টি নওহাটা, রাজশাহী থেকে জয়পুরহাটের দিকে আসছিল। রাত ৯ টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে পিকআপ এর গতিরোধ করে ধৃত আসামী মুক্তাদুল হক আদনান ও মহিদুল ইসলাম খাঁন রাজিব সহ আরোও ৩০/৩৫ জন লোক গাড়ী ভাংচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড সংঘঠনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে এবং পিকআপে ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। এমন সংবাদ পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক র্যাব এর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
