মোঃ ইমরুল আহসান

গত ২১ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে ও রাতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার রাজধানীর মতিঝিল, চকবাজার, লালবাগ, কদমতলী এবং ফরিদপুরের কোতোয়ালী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার চকবাজার থানার মামলা নং-৪২, তারিখ-৩১/১০/২০২৩ খ্রিঃ, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, ধারাঃ ০৩/০৬, তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ০১। লালবাগ থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আরাফাত হোসেন ইমন (২২), পিতা- মোঃ জাকির হোসেন, সাং- ৩৯/৩, আজাদ স্টাফ কোয়ার্টার, বুয়েট, থানাঃ চকবাজার, ঢাকা ০২। মোঃ মিলন (২৩), পিতা- মোঃ সিকান্দার আলি, সাং- সম্বুপুড়া, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ণগঞ্জ এবং ডিএমপি ঢাকার কামরাঙ্গীচর থানার মামলা নং- ৫৭, তারিখ-২৩/০৫/২০২৩ খ্রিঃ, ধারা- ০৪, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৪৩৫ পেনাল কোড ১৮৬০ মামলাসহ আরও ১৩টি মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি ০৩। নাশকতা ও অগ্নি সংযোগকারী মোঃ শাহ আলম (৪৬), পিতা- মৃত হাজি মোঃ আনছার আলী, সাং- নিজামবাগ, থানা- কামরাঙ্গীচর,ঢাকা এবং ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং- ১৬, তারিখ-০৫/১১/২০২৩ খ্রিঃ, ধারা- ৩/৪/৫/৬, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩৩২/৩২৩/৪২৭/৪৩৫/১০৯ পেনাল কোড ১৮৬০ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩); মামলাসহ আরও ০৫টি মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি ০৪। ৪৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম (৪৮), পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- ৭৬/২/এ,উত্তর যাত্রাবাড়ী, থানা- যাত্রাবাড়ী ও ০৫। ৪৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শামসুর রহমান মিন্টু (৪৮), পিতা-মৃত নাজিম উদ্দিন শেখ, সাং- ধামদ্, থানা- মুন্সিগঞ্জ সদর,জেলা- মুন্সিগঞ্জ এবং ডিএমপি ঢাকার কদমতলি থানার মামলা নং- ১৮, তারিখ-২১/১১/২০২৩ খ্রিঃ, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-(এফ); মামলার এজাহারভুক্ত আসামী ০৬। রাব্বি মোল্লা (২৮), পিতা- মৃত আলী মোল্লা, সাং- শ্যামপুর আলী বহর, থানা- কদমতলী,ঢাকা এবং ফরিদপুর জেলার কোতোয়ালী থানার মামলা নং ৮৫, তারিখ ২৯/১০/২০২৩, ধারাঃ ৩/৪/৬, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪৩৫/৩৪, পেনাল কোড ১৮৬০; মামলাসহ আরও ০৪টি মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী ০৭। ফরিদপুর পৈার বিএনপির আহবায়ক নাছির উদ্দিন মিলার (৪৮), পিতা- মহিউদ্দিন আহমেদ, সাং- কমলাপুর, থানা- কোতোয়ালী জেলা- ফরিদপুর সহ নারায়ণগঞ্জসহ মোট ০৭ জন আসামি’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *