১৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জনাব মো. কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর।
বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতার এই টুর্নামেন্টে মোট ৯টি উপজেলা দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ১ম খেলায় সদরপুর উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে চরভদ্রাসন উপজেলা দলকে পরাজিত করে
এসময় আরো উপস্থিত ছিলেন , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব শামীম হক, সহকারী কমিশনার ভূমি জনাব জিয়াউর রহমান, জেলা ক্রীড়া অফিসার জনাব শাহীন সুলতান রাজাসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
