হৃদয় রায় সজীব
নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার সদর উপজেলাধীন আমতলা রোডে রুই বাজারস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোঃ বুলবুল মিয়া (৩০)নামক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

বুধবার (১৮ অক্টোম্বর ) রাত ১২:৪০ টার দিকে মোঃ বুলবুল মিয়ার লিজকৃত পুকুর পারে তাকে আটক করা হয়।যার বর্তমান বাজার মূল্য ১৮০০০/ টাকা।এলাকাবাসী সূত্রে জানা যায় বুলবুল মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবস্যার সাথে জড়িত।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলীর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতার মোঃ বুলবুল মিয়া (৩০) পিতা- মৃত হায়েত আলী মাতা- মুধুর মা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রুই কুরপাড় গ্রামের স্থায়ী বাসিন্দা।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দ্বায়ের প্রক্রিয়া চলমান ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বলেন, ‘ আমরা গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইপূর্বক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। এ সময় আসামি বুলবুল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *