লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই অক্টোবর ২০২৩ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অত্র অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই থানার তদন্ত (ইন্সপেক্টর) ওসি আনোয়ার হোসেন, কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস, কালাই মডেল প্রেসক্লাব এর সভাপতি লুৎফর রহমান, আহম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর ও জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান। অত্র সভায় চুরি, মাদক ব্যবসা, মাদক সেবন, জুয়া খেলা ও বাল্য বিবাহ প্রতিরোধ ও বন্ধের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এসময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। সমাপনী বক্তবে সভাপতি ইউএনও মহোদয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপস্থিত সকলের প্রতি সহযোগিতা চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *