১৬ অক্টোবর
জেলা পুলিশ, টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর জেলার ফোকাল পয়েন্ট কর্তৃক টাঙ্গাইল জেলা পুলিশের মাঠ পর্যায়ে কর্মরত নারী পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল। এ সময় তিনি জেলায় কর্মরত নারী পুলিশের সবোর্চ্চ অবদান নিশ্চিত করা, সকল পদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, নারী পুলিশের উন্নয়ন, অগ্রগতি-ও সমর্থন, নারীদের জন্য উপযু্ক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা, বিপিউব্লিউএন (BPWN) এর অবদান সর্বোচ্চ পর্যায়ের উন্নীত করা, জেন্ডার সংবেদশীল পুলিশ পরিষেবা প্রদান এবং সমাজে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ সহ জেলার বিপিউব্লিউএন (BPWN) এর সকল নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
