লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই অক্টোবর, ২০২৩ সোমবার সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে শারদীয় দূর্গাপূজা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিশষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী ও উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমীর কুন্ডু। এসময় অত্র উপজেলার শারদীয় দূর্গাপুজা উৎসব উদযাপন কমিটির সভাপতি ও মেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। এবার কালাই উপজেলাতে মোট ৩০টি পূজা মন্ডবে শারদীয় দূর্গাপুজা উৎসব পালন করা হবে। আগামী ২০শে অক্টোবর, শুক্রবার শারদীয় দূর্গোৎসব শুরু হবে।
