লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের আয়োজনে ১৫ই আক্টোবর, ২০২৩ রবিবার সকাল ১১টায় “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই স্লোগান কে সামনে রেখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র‍্যালিটি শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী আল আমিন এবং তার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। এছাড়াও অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ও বীর মুক্তি যোদ্ধা মনীশ চৌধুরীসহ আরো অনেকেই। এসময় সরকারি বিভিন্ন শাখার অফিসার গণ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে হাতধোয়া প্রর্দশনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *