সাদ্দাম উদ্দীন রাজ
রায়পুরা উপজেলা

রায়পুরায় অলিপুরা ইউনিয়ন ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব এলাহি মেম্বার এর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) বাদ আসর উপজেলা অলিপুরা বাজারের আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগের এর উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত প্রার্থনা করেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অলিপুরা বাজারে ইমাম। দোয়া মোনাজাত সকালের মুখে একটি কথা ছিল- হে আল্লাহ মতলব উওরের প্রাণপ্রিয় জননেতা,সৎ সুন্দর ও সাদা মনের মানুষ জনাব এলাহি সাহেবকে দ্রুত সুস্থতা দান কর,আমাদের মাঝে ফিরিয়ে দাও।হে আল্লাহ তুমি তাকে হায়াতে তাঁর তৈয়েবা দান কর,আমিন আমিন কায়মনো বাক্যে দোয়া করতে থাকে।

অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন ভূইয়া মাসুদ। আলিপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল হোসেন পরাগ প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *