মোঃ ইমরুল আহসান
পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহ আবিদ হোসেন। বর্তমানে তিনি আর্মড পুলিশ ব্যাটেলিয়নের ডিআইজি হিসেবে কর্মরত আছেন। এদিকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্যকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি) দেবদাস ভট্টাচার্য্যকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হলো।
তার জায়গায় আর্মড পুলিশ ব্যাটেলিয়নের ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
