মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা এর দিকনির্দেশনা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে এএসআই রেজাউল করিম তার সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (১১ অক্টোবর ) বোররচর হইট্টা মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলা বোররচর ইউনিয়নের ভাটিপাড়া এলাকা থেকে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জীবন মিয়াকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) জানান, জীবন মিয়ার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ২০২০ সালের একাধিক মাদক মামলা রয়েছে মোঃ জীবন মিয়ার বিরুদ্ধে। মামলার পর থেকে তিনি চরাঞ্চলের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *