মোঃ ইমরুল আহসান
সোনাগাজী থানাধীন জমাদার বাজারে স্বর্ণ দোকানে ডাকাতি ও হত্যা মামলার আসামী, আন্তঃবিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য দুলাল চৌধুরী (৪২), পিতা- আবদুল ছালাম চৌধুরী, সাং- দক্ষিণ চর সাহাভিকারী, থানা-সোনাগাজী, জেলা-ফেনীকে দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া ইং-০৭/০১/২০২৩খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় ঢাকার কদমতলী থানাধীন জুরাইন এলাকা থেকে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামী জমাদার বাজারে স্বর্ণ দোকানে ডাকাতি ও হত্যার ঘটনায় ইতিপূর্বে গ্রেফতারকৃত ডাকাতদের আশ্রয় সহ উক্ত ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।
পরবর্তীতে উক্ত আসামীকে ০৮/১০/২০২৩খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করিলে আসামী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং-০৩, ফেনীতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে স্ব-ইচ্ছায় কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
