নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরী’র শীর্ষ নেতা তালাত মাহমুদ সায়েন (২৯)কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত তালাত হিযবুত তাহরীর দাওয়াতি বিভাগের অন্যতম দায়িত্বশীল সদস্য । এছাড়া সে সন্ত্রাস বিরোধী আইনের ১ টি মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি।
তার কাছ থেকে সরকার বিরোধী ২৩ টি লিফলেট, ৩ টি উগ্রবাদী বই, ১টি কম্পিউটার, ১টি সিপিইউ, ১টি মনিটর ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তালাত লক্ষীপুর জেলার সদর থানার নওশাদ রেজার পুত্র।
র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক বাসসকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ একটি দল শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, তালাত মাহমুদ সায়েন জঙ্গিবাদী লিফলেট ও পোষ্টার বিতরণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা-স্কুলের মেধাবী ছাত্র তথা তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণকে জঙ্গিবাদে সম্পৃক্ত করতে উৎসাহিত করে থাকে। সে সরকার বিরোধী কর্যক্রমের জন্য ২০১৫ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যাছে, জঙ্গি নেতা তালাত রাজধানীর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসি পাস করে। তালাত মাহমুদ সায়েন ছাত্রজীবন থেকে “হিযবুত তাহরীর” সংগঠনের সাথে সম্পৃক্ত হয়। ২০১৫ সালে গ্রেফতার হয়ে ওই মামলায় ১ বছর জেল খাটার পর জামিনে বের হয়। পরবর্তীতে ২০১৬ সালে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নিজেকে আত্মগোপনে রাখার জন্য মালয়েশিয়াতে চলে যায়।
র‌্যাব বলছে, তালাত ২ বছর মালয়েশিয়া থেকে ২০১৮ সালে দেশে ফিরে পুনঃরায় সংগঠনের সাথে জড়িয়ে পরে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *