নিরব হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ঘুড়ি প্রতীকে ২৮ নং ওয়ার্ডের একজন দানশীল, সৎ, যোগ্য, উদার মানবিক মানুষ আলহাজ্ব ধারা(তাঁরা) মিয়া।
তিনি সব সময় এলাকার লোকজনের উন্নয়ন এর কথা ভাবেন।তিনি এ যাবৎ কাল হতদারিদ্র্য অসহায় ও সাধারণ মানুষের জীবন যাএার মান উন্নয়নে কাজ করে গেছেন ও যাচ্ছেন ও ভবিষ্যতেও যাবেন। এলাকার লোকজন এই আশা করে সব সময়।
নিজ এলাকাসহ বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিলে তিনি সবার আগে ছুটে যান।সাধারণত মানুষ তাকে দাতা হিসেবে চিনে।২৮ নং ওয়ার্ডে ঘুড়ি মার্কা বিজয়ী হলে উক্ত ওর্য়াডকে মাদকদ্রব্য ও সন্ত্রাস মুক্ত করতে তিনি সকলের সহযোগিতা নিয়ে ভূমিকা পালন করবেন।

এলাকার হতদরিদ্র ছেলেমেয়েদের লেখাপড়ায় সহযোগিতার জন্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বিভিন্ন সময়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলহাজ্ব ধারা মিয়া (তাঁরা) বলেন মসিক নির্বাচনে ঘুড়ি মার্কা বিজয়ী হলে আমি আমার এলাকার বিশেষ বিশেষ পয়েন্টে ফ্রী ওয়াই- ফাই এর সু -ব্যাবস্থা করব।যেন তরুণ তরুণীরা বিশেষ প্রয়োজনে ব্যাবহার করতে পারে।কিশোর- কিশোরীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যাবস্থা করব। এলাকায় একটি এম্বুলেন্স রাখার ব্যাবস্থা করব।শক্তিশালী ডিফেন্স পাটির ব্যাবস্থা করব। ২৮ নং ওর্য়াডের যাবতীয় বাজেট হবে স্বচ্ছ ও দুনীতি মুক্ত বাস্তবায়ন হবে ১০০%।
অগ্নি দূর্ঘটনায় পানির উৎস হিসেবে সর্বাধুনিক ফায়ার হাইড্রেন্ট লাইন স্হাপন করব।প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে সোলার সিস্টেম আলোর ব্যবস্থা করব।
এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছি।
এলাকায় অনেক বেকার যুবক রয়েছে তাদের কর্মসংস্থান করার চেষ্টা করছি।ময়মনসিংহ বিভাগে ভালো কর্মসংস্থান না থাকায় যুব সমাজ হতাশাগ্রস্থ হয়ে পড়ছে।তাই প্রথমেই যুব সমাজের ভাগ্য উন্নয়ন কাজ করব ইনশাআল্লাহ। বিগত সময়ে চেয়ারম্যান মেম্বার ও কাউন্সিলরা এলাকার উন্নয়নে যে সমস্ত বিশেষ কাজ বাস্তবায়ন করতে পারেননি ঘুড়ি মার্কা বিজয়ী হলে সেসব সমাপ্ত হবে ইনশাআল্লাহ।কোন প্রতিশ্রুতি নয় কাজে পরিণত করব আমার দেওয়া সকল ওয়াদা। আল্লাহ যদি সহায় থাকেন তাহলে আগামী মার্চের ৯ তারিখ ২৮ নং ওর্য়াডের সকল শ্রেণির জনগণ আমাকে বিপুল ভোটে ঘুড়ি নির্বাচিত করবে এটাই প্রত্যাশা করি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *