স্থানীয় প্রতিনিধি

৯ ডিসেম্বর নেত্রকোণা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় নেত্রকোণা। প্রতি বছরের মতো এ বছরও দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে “প্রজন্ম শপথ” স্মৃতিস্তম্ভও সাতপাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব মোঃ ফয়েজ আহমেদ,পুলিশ সুপার,নেত্রকোণা মহোদয়। পরে যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে পাবলিক হলে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *