মোঃ ইমরুল আহসান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে ১৪ দলীয় জোটের শরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে শরিকদের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রোববার (৩ ডিসেম্বর) গণমাধ্যমকে জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শরিকরা জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে উন্মুখ হয়ে আছে। অবশেষে তার অবসান হচ্ছে।

২০০৮ সাল থেকেই ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করে আসছে। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও শরিক দলের আট নেতা নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও জোটের শীর্ষ নেতারা নৌকা প্রতীকেই ভোট করার আগ্রহ প্রকাশ করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *