ময়মনসিংহ প্রতিনিধি
এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় ফোর্স থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালীন সময়ে সহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ১১/০৫/২০২৩ তারিখ সকাল ০৫.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ২৮নং ওয়ার্ড আকুয়া দক্ষিন পাড়া ওয়ারলেস গেইট ধৃত আসামী মোঃ আলাল (৫৫), পিতামৃত-কিতাব আলী, মাতা-মেহেরুন খাতুন এর চালা টিনের বসত ঘরের ভিতর হইতে ০১জন মাদক ব্যবসায়ী ১।মোঃ আলাল (৫৫), পিতামৃত-কিতাব আলী, মাতা-মেহেরুন খাতুন, সাং-আকুয়া দক্ষিন পাড়া, ওয়ারলেস গেইট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন। সে দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করিয়া আসিতেছে। তাহার নিকট হতে ০১(এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
