উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ ৪/৫ বছর ধরে বিছানায় পড়ে থাকা ৯৯ বছর বয়সী ফজর আলীকে পৌরসভার উদ্যোগে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। হুইল চেয়ারে বসতে পেরে হাসি ফুটেছে পক্ষাঘাতগ্রস্থ ফজর আলীর মুখে। বুধবার পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয়ে ফজর আলীকে হুইল চেয়ারটি উপহার দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।
জানা যায়, উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র ফজর আলী (৯৯) দীর্ঘ ৪/৫ বছর যাবৎ শারীরিক অসুস্থতায় চলাচল করতে পারেন না। পরিবারটি অসচ্ছল হতদরিদ্র হওয়ায় একটি হুইল চেয়ার কিনার সামর্থ্য ছিলনা। বিষয়টি মেয়রের দৃষ্টিগোচর হলে তিনি পৌর সভার রাজস্ব তহবিল থেকে একটি হুইল চেয়ার প্রদান করেন।
হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম, ৩নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল মোতালেব, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক রতন ভৌমিক, মো. সেলিম, মোহাম্মদ আলী প্রমুখ।
হুইল চেয়ার পেয়ে ফজর আলী পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাকার অভাবে দীর্ঘদিন যাবত চলাচল করতে পারেন না। হুইল চেয়ারটির দ্বারা আমি এখন নিজে নিজে চলাচল করতে পারবো। হুইল চেয়ারটি আমার অনেক উপকারে লাগবে। আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *