লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই, মুসলিমগঞ্জ ও পুনট বাজার এবং ক্ষেতলাল উপজেলার হোপের হাট, বটতলী হাট ও ইটাখোলা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে সবজির দাম জানা গেছে, কাঁচা বাজারের দাম দিন দিন লাফিয়ে চলছে, কেজি প্রতি দেশিপিয়াজ ১০০ হতে ১১০ টাকা, ইন্ডিয়ান পিয়াজ ৯৫ হতে ১০০ টাকা, কাঁচা মরিচ ২৭০ হতে ৪০০ টাকা, বেগুন ৬০ হতে ৮০ টাকা, ঢেরস ৬০ হতে ৮০ টাকা, মুলা ৪৫ হতে ৬০ টাকা, শসা ৫০ হতে ৭০ টাকা, দেশি আলু ৪৫ হতে ৬০ টাকা, ক্যারেজ আলু ৪০ হতে ৫০ টাকা, বিভিন্ন শাকের ২ আটি ১২ থেকে বিশ টাকা, জনসাধারনের মন্তব্য কাঁচা বাজার ক্রয়ক্ষমতা মানুষের দুঃসাধ্য হয়ে পড়েছে। এছাড়াও তারা বলেন প্রশাসনের পক্ষ থেকে হাট বাজার মনিটরিং না করলে সবজির দাম কমার সম্ভাবনা নেই। দ্রুত হাট বাজার মনিটরিং করা দরকার।
