সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
আজ ২৭মে রোজ শনিবার সকাল ১০টায় নাসিরাবাদ কলেজ এর আয়োজনে কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি এবং নবীন বরণ-২০২৩ অনুষ্ঠিত
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু ।
এ সময় সভাপতিত্বে করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সফল সহ-সভাপতি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন “FBCCI” এর সম্মানিত সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম [সিআইপি] ।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ অঞ্চল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিচালক প্রফেসর মোঃ আজাহারুল হক সহ প্রমূখ।
