মোহাম্মদ ইমরুল আহসান

অদ্য ০৩/০৫/২০২৩ তারিখ ১১.০০ ঘটিকায় WINROCK INTERNATIONAL এর দুইজন প্রতিনিধি সিআইডি কার্যালয়ে সিআইডি প্রধান এডিশনাল আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম মহোদয় এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। WINROCK INTERNATIONAL এর প্রতিনিধি দলে ছিলেন 1. Fatima Tuz Zahra, Ph.D., Research Director, PDRI, University of Pennsylvania ও 2. Professor Guy Grossman, Principal Investigator, PDRI, University of Pennsylvania। এ সময় মানব পাচারের প্রবণতা, প্রতিরোধ , নজরদারী করা ও মানব পাচারের শিকার বা ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের আইনগত সহায়তা প্রদানের বিষয়ে CID এবং WINROCK INTERNATIONAL এর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সিআইডি প্রধান মানব পাচার প্রতিরোধ ও মোকাবেলায় WINROCK INTERNATIONAL এর সাথে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা ও বৃদ্ধির বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *