গত ৮ জুন মানব পাচারের সাথে জড়িত মোঃ আলম আলী (৩১) পিং-মোঃ জাহিরউদ্দিন, সাং-ঢোরবোনা, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জকে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম এর নির্দেশনায় সিআইডি, যশোর জেলার একটি টিম তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

মানব পাচার সংক্রান্তে রুজুকৃত মামালা ঝিকরগাছা (যশোর) থানার মামলা নং-১৮, তারিখ-২১/১২/২০২২ খ্রিঃ, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০ এর তদন্তকালে মোঃ আলম আলীর মানব পাচার সংশ্লিষ্ট বিপুল পরিমান অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় তার নিজ গৃহ হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজ নামীয় একাউন্টে মানব পাচার সংশ্লিষ্ট বিপুল পরিমান অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *