মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোনা’র পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ এর এডহক গভর্নিং বডি কে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন দেওয়ায় নির্বাচিত
কলেজ গভর্নিং বডি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় ।

০৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিবার নির্বাচিত পরিচালনা কমিটি কে সংবর্ধনা প্রদান করে ।

মোহাম্মদ মাসুদুর রহমান খান মুকল কে সভাপতি ও মোহাম্মদ ওবাইদুল আল মাসুম খোকন কে বিদ্যোৎসাহী সদস্য করে এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।

কলেজের শিক্ষক ,অভিভাবক ও শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধিত গভর্নিং বডির সদস্যদের ফুলেল বরণে পরিচিতির পর আলোচনানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো হাবিবুর রহমান খন্দকারের সভাপতিত্বে ও পূর্বধলা ছাত্রদল আহ্বায়ক সালমান রহমান পল্লবের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা আসনের আগামীর ধানে শীর্ষের প্রত্যাশী আলহাজ্ব আবু তাহের তালুকদার ।

বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন,পূর্বে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে,টাকার বিনিময়ে অদক্ষ শিক্ষকদের ফ্যাসিবাদী পলায়ন সরকারের নেতাকর্মীরা নিয়োগ দিয়েছে। সে অনৈতিক কাজ আর দেওয়া হবে না। ভাল শিক্ষক ছাড়া কোন কলেজের ছাত্র-ছাত্রীরা ভাল রেজাল্ট করতে পারে না।
পরবর্তী সময়ে ভাল মেধাবী শিক্ষক নিয়োগ সহ কলেজের উন্নতি ও সরকারী করণে আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো।
নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান খান মুকুল বলেন, পূর্বে এ কলেজে কি হয়েছে,সে বিষয়ে আপনারা অবগত আছেন।আমরা নতুন কমিটি কিভাবে কলেজের উন্নয়ন সহ কলেজের শিক্ষার মান ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতে পারি সে জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা চাই।

এ সময় উপস্হিত ছিলেন,পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম – আহ্বায়ক মো: হাবিবুর রহমান হাবিব
,উপজেলা বি এন পি যুগ্ম-আহ্বায়ক ও গোহালাকন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহীদ, মোঃ আনোয়ার হোসেন খান সুপল্লব সাবেক সহ সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ মনোয়ার হোসেন সোহেল প্রচার ও প্রকাশনা সম্পাদক পূর্বধলা উপজেলা বি এনপি
,মো:এনায়েত কবির,যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা যুবদল, এম এ খোকন আকন্দ,যুগ্ম আহ্বায়ক
পূর্বধলা উপজেলা যুবদল,যুবদল নেতা
মোঃ রফিকুল ইসলাম তাং,মোঃ আল ইমরান সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,ও সাবেক সহসভাপতি গৌরীপুর উপজেলা ছাত্রদল,মোঃ জানে আলম জনি সহসভাপতি নেত্রকোনা জেলা ছাত্রদল,মোঃ মনিরুজ্জামান মানিক সদস্য সচিব গৌরীপুর উপজেলা ছাত্রদল,বি এন পি নেতা গোলাম মোস্তফা বাচ্চু অন্যান্য শিক্ষক,অভিভাবক, সুধীজন সহ শ্যামগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

হাফেজ জিয়াউর রহমান কলেজটি ১৯৭২ সালে শ্যামগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত হয়। যা ১৯৯৮ সালে ডিগ্রী কলেজে উন্নীত হয়।বিগত ২০১৬ ও ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত শিক্ষা সপ্তাহের জরিপ অনুযায়ী পূর্বধলা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে ।

উল্লেখ্য শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী , সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মাসুদুর রহমান খান মুকুল হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ নামকরণের গুণীজন হাফেজ জিয়াউর খানের পুত্র, ও গভর্নিং বডির বিদ্যোৎসাহী মোহাম্মদ ওবাইদুল আল মাসুম খোকন পূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক, ওর ও গোহালাকান্দা ইউনিয়নের সাবেক সফল জন প্রিয় চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল আল মামুন (শহীদ) ফকিরের অনুজ।

অধ্যক্ষ মো: হাবিবুর রহমান খন্দকার কলেজর উন্নয়নে এলাকাবাসী ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতিজনদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *