মোঃ ইমরুল আহসান

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) শেরপুর সদর থানাধীন শেরপুর জামালাপু লিংক ব্রিজ সংলগ্ন আলহাজ্ব আঃ ছামাদ কুরবানির পশুর হাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর।

পরিদর্শনকালে কুরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি, পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

পরিদর্শনকালে বছির আহমেদ বাদল, অফিসার ইনচার্জ, শেরপুর সদর থানা, শেরপুর, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *