মোঃ ইমরুল আহসান
নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশিদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেয়। তবে এ বিষয়ে তিনি বলেছেন, নতুন ভিসা নীতি নিয়ে ভয়ের কিছু নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে এ নীতি করা হয়েছে।
ওই একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমরা কখনো তেল, গ্যাস, সার এবং কৃষিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেইনি। দিবও না। এমন কোনো নিষেধাজ্ঞার অস্তিত্বই নেই।
সম্প্রতি ইউক্রেন যুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন পিটার হাস। জাপান সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেনে রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধকে অবৈধ বলেন এবং রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিয়ম ভাঙার অভিযোগও তোলেন। এ ছাড়াও তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকেও সম্মান জানানোর দাবি জানান। তিনি বলেন, ‘আমি মনে করি, ইউক্রেনে রাশিয়ার অবৈধ অভিযান নিয়ে প্রতিবাদ জানানোর প্রথম পদক্ষেপ হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহী। এখানে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। অনেক মার্কিন বিনিয়োগকারীই অপার সম্ভাবনার জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে।
