১৮ অক্টোবর
পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স টাঙ্গাইলের মাল্টিপারপাস শেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার, টাঙ্গাইল ও সভাপতি পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবদুললাহ্ আল্ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল। আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ছোট সন্তান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই। রাসেল নামকরণেরও আছে সুন্দর একটি ইতিহাস। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুজনই সময় পেলে বই পড়তেন, ছিলেন নোবেল বিজয়ী বিজ্ঞানী, দার্শনিক বার্ট্রান্ড রাসেলের ভক্ত। বার্ট্রান্ড রাসেল ছিলেন পারমাণবিক যুদ্ধবিরোধী আন্দোলনের বিশ্বনেতা। বিশ্ব শান্তির জন্য গঠন করেছিলেন ‘কমিটি অব হান্ড্রেড’। শেখ রাসেলের জন্মের দুবছর আগে ১৯৬২ সালে কিউবাকে কেন্দ্র করে আমেরিকা ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন দ্বারপ্রান্তে তখন শান্তির পতাকা নিয়ে হাজির হয়েছিলেন বার্ট্রান্ড রাসেল। শিশু-কিশোর তরুণদের কাছে শেখ রাসেল একটি ভালোবাসার নাম, একটি আদর্শের নাম। শেখ রাসেলের জীবনের প্রতিটি গল্প এদেশের শিশু-কিশোর, তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে শেখ রাসেল বাংলাদেশের কোটি কোটি শিশু-কিশোর, তরুণদের প্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদ শেখ রাসেলের মৃত্যু নেই, তিনি ইতিহাসের মহাশিশু হিসেবে প্রতিটি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন। উক্ত অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। অনুষ্ঠানের শেষে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য অফিসারবৃন্দ এবং পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল শিক্ষার্থীগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
