নড়াইল প্রতিনিধি
লোহাগড়ায় নয়ন শেখ (২৫)নামে এক যুবকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে বৃহস্পতিবার সকালে।নয়ন শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন এর বয়রা গ্রামের কবিরুল শেখের ছেলে। প্রাপ্ত তথ্যে জানা যায়,বৃহস্পতিবার ১ আগস্ট সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের কবিরুল শেখের ছেলে ও একই গ্রামের হাসান কাজির ছেলে সবুজ কাজিকে সাথে নিয়ে মোটরসাইকেলে লোহাগড়ার উদ্দেশ্য রওনা হলে পথিমধ্যে তোতা কাজির বাড়ির পচ্চিম পাশে পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ঐ গ্রামের গোলজার শেখের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আতর্কিত হামলা করে কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজিকে গুরুত্বর যখম করে। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাদেরকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নয়ন শেখকে মৃত ঘোষণা করেন। এবং সবুজ কাজিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। খুনিদের ধরার জন্য জোর চেষ্টা চলছে বলে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
