সাদিকুর রহমান
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে করে অভিনব কায়দায় মাদক বহনের সময় ৪২ কেজি গাঁজা সহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৫।আটককৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার রাঘবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফাহাদ আলী জনি। গতকাল (০৯ জুলাই) মঙ্গলবার রাত ১০ টায় পুঠিয়ার গোপালহাটি (ফকিরপাড়া) ফিলিং-স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় সে গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে মাদকের ব্যবসা করে। সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি চৌকস আভিজানিক পুঠিয়ার গোপালহাটি (ফকিরপাড়া) রাইম ফিলিং স্টেশনের সামনে নাটোর হতে রাজশাহীগামী পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে। অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ী/যানবাহন তল্লাশীকালে একটি ট্রাকের গতিবিধি সন্দেহ জনক হলে উক্ত ট্রাকটির গতিরোধ করে। পরবর্তীতে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ট্রাকটি তল্লাশী করে ট্রাক হতে ৪২ গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, গতকাল রাতে র্যাব-৫ বিপুল পরিমাণ মাদকসহ একজন আসামিকে নিয়ে আসে। উপরোক্ত ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
