মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহী জেলার পবা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গোডাউনে মজুত থাকা ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় অবস্থিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পবা থানা পুলিশ।
পুলিশ জানায়, গভীর রাতে গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ পণ্য পুড়ে যাওয়ার পাশাপাশি তীব্র তাপে ভবনের দেয়াল ও দরজাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনাটি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *