লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে ও বিশ্ব মান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাজশাহী বিএসটিআই এর আয়োজনে ১৪ অক্টোবর ২০২৪ সোমবার সকাল ১১ টায় রাজশাহী বিভাগীয় বিএসটিআই এর সভাকক্ষে রাজশাহী বিএসটিআই এর পরিচালক জোহরা শিকদার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এর সভাপতিত্বে “সমন্বিত উদ্যোগে উন্নত বিশ্ব বিনির্মাণে- মান” এ প্রতিপাদ্য সামনে রেখে উক্ত দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অত্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত সচিব ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবির, তিনি বিশ্বের সাথে তাল মিলিয়ে পণ্যের পরিমাণকে প্রাধান্য না দিয়ে গুণগত মাণসম্মত পণ্য উৎপাদন করা, টেকসই উন্নয়ন, শিল্পায়ন, বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেন তারপর বলেন ভেজাল খাবার ও মাণ ভাল না থাকলে সু-স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ অতিথি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্যে খাদ্যে ভেজাল ও ওজনে কম প্রদানকারীদের প্রতিহত করার কথা বলেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রসাশক জোবায়ের হোসেন বক্তব্যে বলেন সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার কথা জানান, রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন সমাজ থেকে ভেজাল ও কারচুপি নির্মূল করতে হলে বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের সহযোগীতা প্রয়োজন। বিশেষজ্ঞ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যক্ষ এম. এ. রাশেদ কবির। এসময় রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিস কর্মকর্তা-কর্মচারী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এলাকার ভোক্তা ও ব্যবসায়ী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
