মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, সংঘাতে পুলিশের গুলিতে, নিহত আবু সাঈদের স্বজনদের সঙ্গে দেখা করতে, রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের ” প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “।
আজ শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে পৌঁছান তিনি । রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ” আবু সাঈদ “।
জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে, একটি হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জ পৌঁছান।
পরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন তার পরিবারের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য , রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে, নিহত আবু সাঈদ । তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, ইংরেজি ১২ ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।
