মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্ধারমানিক ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টায় আন্ধারমানিক ইউনিয়নে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
১নং আন্ধারমানিক ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক মোসা. মাসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাস্টার সিরাজুল হক।
১নং আন্ধারমানিক ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব মোসা. কানিজ ফাতেমা ডেইজির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।,
