সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহের মুক্তাগাছা থানার বার্ষিক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) তিনি এ বার্ষিক পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল। এ সময় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম ও তাঁর সহকর্মীরা আনুষ্ঠানিকভাবে সালামি প্রদর্শনের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান।

বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্ত ও নিষ্পত্তি, থানার নথিপত্র এবং প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জনসেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন থানার কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে পুলিশি সেবা আরও সহজলভ্য করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বার্ষিক এ পরিদর্শনকে কেন্দ্র করে মুক্তাগাছা থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা যায়। পরিদর্শনের মাধ্যমে থানার নিয়মিত কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *