আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছা থানা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি মুক্তাগাছা থানায় আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসাদুজ্জামান শাকিল, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

পরে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অতিরিক্ত পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদান করেন। সালাম গ্রহণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার থানা কম্পাউন্ড ঘুরে দেখেন ও থানার বিভিন্ন শাখার নথিপত্র পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এসময় জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনাসহ মামলার তদন্ত ও নিষ্পত্তি, থানার নথিপত্র এবং প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং একই সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জনসেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন থানার কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে পুলিশি সেবা আরও সহজলভ্য করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *