স্থানীয় প্রতিনিধি

ময়মনসিংহ মুক্তগাছা থানার পুলিশ এসআই আতিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ মুক্তাগাছা থানাধীন দিঘলগাঁও পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে চেক পোষ্টে তল্লাশি করার সময় দুইজন ব্যক্তি একটি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতরে মালামাল সহ কাধে করিয়া নিয়া যাওয়ার সময় তাহাদের গতিবিধি সন্দেহ জনক হইলে দাঁড়াইতে বলিলে পুলিশ দেখিয়া দুইজন আসামী বস্তা ফেলিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা করিলে এসআই আতিউর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ জন আসামীকে ধৃত করিতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আসামীর নাম ১। মোঃ শামীম হোসেন (২৭), পিতা-মোঃ তারা মিয়া, মাতা-আতিজা বেগম, সাং-কান্দিগাঁও পূর্বপাড়া, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ বলিয়া প্রকাশ করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় বস্তা খুলিয়া উল্লেখিত পুরাতন সাবমার্সেবল পানির পাম্প এবং ১৫ গজ তারসহ একটি সুইচ বোর্ড পাইয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করিয়া ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *