মোঃ ইমরুল আহসান
কুষ্টিয়ার ভেড়ামারায় ঐতিহ্যবাহী ও সুনামধন্য আলহেরা মডেল একাডেমিতে মা সমাবেশ ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের রবিবার সকালে সংবর্ধনা দেওয়া হয়।প্রতিষ্ঠানটির সুযোগ্য প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাসানুজ্জামান খসরুর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামার উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের মা, কৃতি শিক্ষার্থীবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
কৃতি শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেস্ট বিতরন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার।
