সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

ময়মনসিংহে মাদক সেবীরা মাদকাসক্ত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাহাদের পুরস্কৃত করে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করে দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।

জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মুহাঃ মাছুম আহাম্মদ ভুঞা এর দিকনির্দেশনায় আজ রবিবার (৩০ এপ্রিল ২০২৩) তারিখ ১৪.০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানার উদ্যোগে এ পুরুষ্কার ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হয়।

ওসি শাহ কামাল আকন্দ জানান, তাঁরা মাদকাসক্ত থাকা অবস্থায়, মাদক নিরাময় কেন্দ্র হইতে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন ও অভিনন্দন জানাই।

সেই সাথে মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা ও সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সু-পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও সুস্থ্য জীবনে ফিরে আসায় তাহাদের পুরস্কৃত করা সহ কর্মসংস্থানের ব্যবস্থাও করেন ওসি শাহ কামাল আকন্দ।

তাঁরা হলোঃ কোতোয়ালী থানাধীন কাচিঝুলি সিদ্দিক মাষ্টার রোডের আশরাফ আলীর পুত্র সজিব আহম্মেদ (২৭) ও সানকিপাড়া নয়ন মনি মার্কেট সংলগ্নের মৃত-হামিদ মিয়ার পুত্র মোঃ হুমায়ুন কবির (৩৮)।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *