রেজাউল করিম
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জোর প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়রপ্রার্থী মোঃ ইকরামুল হক টিটু। ২৩ তারিখ প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণায় নামেন টিটু। নগরীর সব ওয়ার্ডে চলছে তার জোর প্রচারণা। প্রচারণার শেষ সময়ে বিরামহীন গণসংযোগ, উঠান বৈঠকসহ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। মসিক নির্বাচনে মেয়র পদে আরও প্রার্থী মাঠে থাকলেও মাঠ কাঁপাচ্ছেন ইকরামুল হক টিটু।নেতা-কর্মী সাবেক জনপ্রিয় মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে মাঠে নেমেছেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির ২১নেতা, উপদেষ্টা পরিষদের ৪ নেতা, মহানগর আওয়ামীলীগের ৪ নেতা, সহ-সভাপতিসহ ২৬ নেতা, উপদেষ্টা পরিষদের ১১ জন নেতা সরাসরি তার পক্ষে কাজ করছেন। এছাড়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ,যুবলীগের একাংশ, মহানগর কৃষকলীগ, শ্রমিকলীগ, জেলা ও মহানগর যুব মহিলা লীগ, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও মাঠে কাজ করছেন। এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, কবি-সাহিত্যিক,শিল্পীসহ সাংস্কৃতিক সংগঠনের নেতা ও উদ্যোক্তারাও নেমেছেন টিটুর নির্বাচনী প্রচারণায়। মেয়র প্রার্থী টিটুর পক্ষে কেন কাজ করছেন জানতে চাইলে জেলা
ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন বলেন, প্রথমত উনি একজন তরুণ মানুষ,তরুণ মানুষ হিসেবে উনাকে খুব পছন্দ। তিনি তারুণ্যের দীপ্তিতে বিগত দিনগুলোতে
সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে উনি যে পরিমাণ সময় মাঠে দেয়, আমি মনে করি উনার ধারে কাছেও অন্য আর কেউ নেই।মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান বলেন, আমরা কৃষকলীগ করি, আমাদের দলীয় নানা সমস্যা সমাধানে ও বিভিন্ন কার্যক্রমে টিটুকে
পাশে পেয়েছি, তিনি দলকে সুসংগঠিত রাখতে সবসময় সহযোগিতা করেন। তাই আমরা তার পক্ষে সরাসরি প্রচার-প্রচারণায় কাজ করছি। বিগত সময়ে সিটির
পরিকল্পিত কাজের জন্য অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছে টিটু মন্তব্য করে জেলা
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট বলেন, টিটু জনবান্ধন একজন জনপ্রিয় নেতা, অন্য প্রার্থীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত না। এ কারণেই
প্রতিদ্বন্দ্বিতায় টিটুর কাছাকাছি তাঁরা কেউ যেতে পারবে না। প্রতিটি ওয়ার্ডে টিটু’র জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কাজ করছে। শেষ সময়ে প্রচার-প্রচারণা প্রসঙ্গে জানতে
চাইলে ময়মনসিংহ সিটি সিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু
জানান, আশা করছি আগামী ৯ মার্চ সম্মানিত নগরবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করে পুনরায় তাদের সেবা করার সুযোগ দিবেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *