ইমরুল আহসান
১৭ আগস্ট হতে শুরু হওয়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চলতি ২০২৩ সালে মোট ৭৩,৬৬১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ,নেত্রকোনা,জামালপুর ও শেরপুর এই ৪টি জেলা নিয়ে গঠিত। এবছর অত্র শিক্ষাবোর্ডের অধীন ২৯৭ টি কলেজের পরীক্ষার্থীর জন্য ৯০টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
মোট ৭৩৬৬১ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪০৪৭৪ জন, ছাত্রী হচ্ছে ৩৬১৮৭ জন । ময়মনসিংহ জেলায় ৪০ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া নেত্রকোনা -২১ টি, জামালপুর-২২ টি, শেরপুর-৭ টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলার অধ্যাপক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠানের সর্বাত্মক প্রস্তুতি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গাজী কামাল এর নির্দেশনা অনুযায়ী ও তত্ত্বাবধানে নেয়া হয়েছে।
